শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জুলাই থেকে মেট্রোরেলের যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:৫৫ অপরাহ্ন

    জুলাই থেকে মেট্রোরেলের যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে

    জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রোরেলের ভাড়ায়। ভ্যাটের হার ১৫ শতাংশ। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএলকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

    বৃহস্পতিবার  এনবিআরের  দ্বিতীয় সচিব (মূসক আইন ও নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় মেট্রোরেল কতৃপক্ষকে।

    চিঠিতে উল্লেখ করা হয়, যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা।  কিন্তু এলডিসি উত্তোরণ এবং  উন্নয়নের চাহিদা মেটাতে রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ খাতের ভ্যাট অব্যাহতি আর বাড়ানো হবে না। আগামী জুলাই মাস থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর