ঐকমত্য কমিশনের কাজ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন

ঐকমত্য কমিশনের কাজ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি কমিশনের সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানান। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে জানানোর নির্দেশনা দেন তিনি।

আজ রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকে এ কথা জানান আলী রীয়াজ। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এ ছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে।

বৈঠকে আলী রীয়াজ ছাড়াও ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৫ অক্টোবর, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৫ অক্টোবর, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন