শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পুলিশ সদর দপ্তরে বিপণিবিতান ‘পলমার্ট’ চালু

    নিজস্ব প্রতিবেদক

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন

    পুলিশ সদর দপ্তরে বিপণিবিতান ‘পলমার্ট’ চালু

    পুলিশ সদস্যদের জন্য চালু হয়েছে অত্যাধুনিক বিপণিবিতান ‘পলমার্ট’। মঙ্গলবার (২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ‘ফ্যাসিলিটিজ’ ভবনের নিচতলায় চালু হওয়া এই বিপণিবিতান প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার  পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

    পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে পলমার্টের উদ্বোধন করেন। পরে তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জানতে চাইলে পলমার্ট চালুর কারণ ব্যাখ্যা করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাসুদুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যেন মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ। কম দামে পলমার্ট থেকে খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও প্রসাধনীসহ অন্যান্য সামগ্রী কিনতে পারবেন পুলিশ সদস্যরা।

    সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অত্যাধুনিক বিপণিবিতান চালু হয়েছে সদস্যদের কল্যাণে। পুলিশ কর্মকর্তা ও সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে দাযত্বি পালনে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়। তাই তাঁদের অনেকের পক্ষে সময় মতো পরিবারের প্রয়োজনে মানসম্মত পণ্য কেনা সম্ভব হয় না। তাঁরা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্মত জিনিস কিনতে পারেন, সে জন্যই অত্যাধুনিক বিপণিবিতান চালু করা হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর