শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাঁচুরিয়ায় আওয়ামী লীগের কর্মী সভায় এমপি কাজী কেরামত আলী

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ন

    পাঁচুরিয়ায় আওয়ামী লীগের কর্মী সভায় এমপি কাজী কেরামত আলী

    রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুনদিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আলহাজ্ব কাজী কেরামত আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সহ-সভাপতি আব্দুস সালাম মিলন, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা বক্তৃতা করেন। সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর্জা মোঃ নুরুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তৃতায় কাজী কেরামত আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে সকল প্রকার ভুল-ভ্রান্তি, দুঃখ কষ্টকে পেছনে ফেলে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। কাধে কাধ মিলিয়ে সকলকে এক যোগে কাজ করতে হবে। সকলকে সংগঠিত হতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর