চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় গত ০৭-০৬-২৩ তারিখে ২২:৩৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক,সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানার বাগমারা দক্ষিন পাড়া সাকিনস্থ জনৈক মোঃ লিন্টু ইঞ্জিনিয়ার এর পুকুর চালার উত্তর পশ্চিম কোনে আম গাছের নিচ হতে আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৪৩), পিতা-মোঃ মুছা মিয়া, সাং- বাগমারা দক্ষিন পাড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এবং ২। মোঃ রহমান মল্লিক(২০), পিতা-মোঃ খোয়াজ মল্লিক, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং-রায়নগর,ইউপি-মাটিপাড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদ্বয়কে ১০১২(এক হাজার বার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য আইনের মামলা এবং পলাতক আসামী মাদক সরবরাহকারী মুরাদ প্রামানিক এর বিরূদ্ধে অন্যান্য মামলা সহ পাঁচটি মাদকদ্রব্য আইনের মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদ জানা যায় ধৃত আসামি রহমান,আসামি সিরাজুলের সেলসম্যান এবং গোপীনাথপুর এর ইউসুফ প্রামানিকের ছেলে মুরাদ প্রামানিক তাদেরকে এই ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য সরবরাহ করেছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্যের মামলা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। গিয়েছি অনেক দূর যেতে হবে বহুদূর।