চাঁদা না দেয়ায় ঠিকাদারের উপর হামলা এবং ঠিকাদারের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ঠিকাদার ও তার ভাংচুর হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আড়াবাড়িয়া স্কুল প্রাঙ্গনে।
আহত ঠিকাদার রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে ফরিদ মোল্লা,তিনি জানিয়েছেন, ১৫ লাখ টাকায় দরপত্রের ভিত্তিতে তিনি আড়াবাড়িয়া স্কুলের রিপিয়ারিং কাজ করছেন।গত মঙ্গলবার কতিপয় চিহ্নিত একদল সন্ত্রাসীরা তার কাছে একলক্ষ টাকা চাঁদা দাবী করে।তিনি চাঁদার টাকা দিকে অস্বীকৃতি জানান।এতে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। সন্ত্রাসীরা ১০/১২ জনের একটি গ্রুপ বুধবার দুপুর দেড়টার দিকে আড়াবাড়িয়া স্কুলে প্রাঙ্গণে আসে এবং ঠিকাদার ফরিদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।পরিস্থিতি বেগতিক দেখে তিনি দৌড়ে পার্শ্ববর্তী জনৈক এক ব্যক্তির বাড়ীতে গিয়ে আশ্রয় নেন। তবে সন্ত্রাসীরা তার ব্যবহৃত এফ জেড মোটরসাইকেলটি ভাংচুর করে চলে যায়।
এব্যাপারে ঠিকাদার ফরিদ মোল্ল্যা থানায় এসে,৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞত ১০/১২ জনকে আসামী করে একটি চাঁদা বাজি মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনালে যায় এবং ওই ঠিকাদারকে উদ্ধার করে। সেই সাথে ভাংচুর করা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং এব্যাপারে মামলা হয়েছে,আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।