শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক

    ১ জানুয়ারী, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

    ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা

    আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে সিদ্ধান্ত গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

    আগামী ৬ জানুয়ারির মধ্যে যেসব ছাত্র-ছাত্রীর জন্মনিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর রয়েছে তাদের পুনরায় জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মাউশি।
    গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো: আজিজুর রহমান এর সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    নির্দেশনায় বলা হয়, আগামী ৭ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্য সকল ছাত্রছাত্রীর প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিশ্চিত করবেন। এছাড়া ৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে টিকা প্রদানের জন্য নির্ধারিত দিনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ নিশ্চিত করবেন।

    মাউশির নির্দেশনায় আরো বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সকল জেলা শিক্ষা কর্মকর্তা, থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ ১২ বছর হতে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে উপযুক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন নিশ্চিত করবেন। 




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১ জানুয়ারী, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১ জানুয়ারী, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১ জানুয়ারী, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১ জানুয়ারী, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন