শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে কৃষকের পাশে কৃষক লীগ

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ৫ জুন, ২০২৩ ০৫:৩৯ পূর্বাহ্ন

    গোয়ালন্দে কৃষকের পাশে কৃষক লীগ

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া এলাকায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন কৃষক লীগ নেতা কর্মীরা।
     
    ৪ জুন রোববার উপজেলার বাহির চর দৌলতদিয়ার এলাকায় দরিদ্র কৃষক মান্নান শেখের চল্লিশ শতাংশ জমির পাকা বোরোধান কেটে বাড়িতে পৌছিয়ে দিলেন কৃষক লীগের নেতা-কর্মীরা। কৃষক যখন তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বছরেও কেন্দ্রীয় কৃষক লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।

    দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ধান কাটার কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান, আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি মো হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, সহসভাপতি আবুল হোসেন প্রামাণিক, মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো মুরাদ হোসেন, আবুল হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের অন্যান্য  নেতৃবৃন্দ।

    আহবায়ক মো আবু বককার খান বলেন,  সারা জেলায় দরিদ্র কৃষকের  ধান কেটে দেওয়ার কর্মসূচি চলছে  অব্যহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর