শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়ার মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুন, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

    হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়ার মৃত্যু

    চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    হাটহাজারী মাদরাসার মুখপাত্রখ্যাত মাসিক মুঈনুণের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, আজ শনিবার (৩ জুন) মাগরিবের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মাদরাসার কবরস্থানে তাকে দাফন করা হবে।


    মাওলানা শাহ মুহাম্মদ ইয়াহইয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ১৬ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নেওয়া হয়।
    সেখানে চিকিৎসা শেষে ২৫ মে তিনি দেশে ফিরেন। এরপর গত বৃহস্পতিবার তীব্র অসুস্থতা অনুভব করলে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে এইচডিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আনুমানিক রাত ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

    ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াহইয়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর