শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রংপুরে নির্মাণাধীন লিফটের গর্তে শিশুর লাশ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ জানুয়ারী, ২০২২ ০৭:১২ পূর্বাহ্ন

     রংপুরে নির্মাণাধীন লিফটের গর্তে শিশুর লাশ
    তামাম সরকার

    রংপুরে নির্মাণাধীন একটি লিফটের গর্তে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে পাঁচ ঘন্টা ধরে নিখোঁজ ছিল ৮ বছরের শিশু তামাম সরকার। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত তামাম সরকার পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে। তামাম আশরতপুরের ক্রিয়েটিভ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ওই বহুতল ভবনটিতে পীরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু পরিবার-পরিজন নিয়ে ভাড়ায় ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে সকলের অগোচরে তার ৮ বছরের ছেলে মাহাদিন ইসলাম তামাম সরকার নিচে নামে। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

    খবর পেয়ে পুলিশ এসে ভবনটির নির্মাণাধীন লিফটের গর্তের পানিতে তামামের পায়ের সেন্ডেল ভেসে থাকতে দেখে। এতে সন্দেহ হলে গর্ত থেকে পানি অপসারণ করে সেখান থেকে রাত ১২টায় তামাম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ জানুয়ারী, ২০২২ ০৭:১২ পূর্বাহ্ন