শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

    দরিদ্র মানুষদের জন্য সরকার কাজ করছে : ত্রাণপ্রতিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩১ ডিসেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

    দরিদ্র মানুষদের জন্য সরকার কাজ করছে : ত্রাণপ্রতিমন্ত্রী
    ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, গরিব ও অসহায় মানুষকে ঠকানো যাবে না। আমরা যা খাই এবং যা ব্যবহার করি তার চেয়েও উন্নত মানের খাবার দরিদ্র, অসহায় ও গরিবদেরকে দেওয়া উচিত। যা আমরা ব্যবহার করি, তার চেয়ে উন্নতমানের জিনিস পাওয়ার অধিকার তাদের হক রয়েছে।

    তিনি উপস্থিত অসহায় দরিদ্র মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী আপনাদেরকে অনেক ভালোবাসেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, গাইবান্ধা দারিদ্যপ্রবণ এলাকা। এখন শীতে ওখানকার মানুষ কষ্টে আছে। আপনি যান তাদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র মানুষদের জন্য বর্তমান সরকার কাজ করছে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    গত বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত অসহায় ও দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ১৫০ জন গরিব, অসহায় মানুষের মধ্যে কম্বল এবং চাল, ডাল, তেল, মুড়ির একটি প্যাকেজ প্রাথমিকভাবে বিতরণ করেন।

    পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে বেসরকারি সংস্থা এসডিআরএস এর আয়োজনে "দুর্যোগ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে জনসাধারণের ভূমিকা এবং আমাদের করণীয় শীর্ষক" এক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরু, পৌর মেয়র মো. মতলুবর রহমান, এসডিআরএস’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ ডিসেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন