শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পদ্মার ধাওয়াপাড়ায় কাটা হচ্ছে বালু

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৯ মে, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পদ্মার ধাওয়াপাড়ায় কাটা হচ্ছে বালু

    হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় বালু কাটার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বালু কেটে নিয়ে যাবার সময় দুইটি বাল্কহেড আটক করেছে নৌ পুলিশ।

    স্থানীয়রা ও দৌলতদিয়া নৌ থানা পুলিশের সাথে কথা বলে জানাগেছে, উচ্চ আদালতে নির্দেশে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়াসহ দৌলতদিয়া থেকে পাকশি পর্যন্ত দীর্ঘ পদ্মা নদী এলাকায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। অথচ কতিপয় চিহ্নিত ব্যক্তিরা ড্রেজার দিয়ে গত দুই দিন ধরে সেখান থেকে বালু উত্তোলন করছে।

    দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবির জানিয়েছেন, বুধবার দুপুরে ধাওয়াপাড়া এলাকায় বালু কাটার সংবাদ পেয়ে তারা অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে বালু উত্তোলনকারী দুটি বাল্কহেট আটক করে নিয়মিত মামলা প্রদান করা হয়।

    রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন, বালু মহল ইজারা দেবার জন্য তারা দরপত্র আহবান করেছিলেন। তবে এর বিরুদ্ধে কতিপয় ব্যক্তিরা হাইকোর্টে রিট করে। এতে উচ্চ আদালত বালু উত্তোলন স্থগিত করে। যে কারণে এখন আর পদ্মা নদীর ধাওয়াপাড়া এলাকা থেকে বালু উত্তোলন করার সুযোগ নেই। যদি কেউ বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর