শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৬ মে, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    রাজবাড়ীতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী শহরের সজ্জনকান্দার সেগুনবাগান এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৭)। তাঁর স্বামীর নাম চঞ্চল হোসেন। চঞ্চলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে। চঞ্চল রাজবাড়ী সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর দেহরক্ষী (গানম্যান) হিসেবে কাজ করেন।

    চঞ্চল হোসেন বলেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা আছে। কয়েকমাস আগেও মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। দুই-তিন দিন ধরে এই সমস্যা আবারও বেড়েছে। রোববারও তিনি নিজে রান্না করেছেন। সংসদ সদস্য কাজী কেরামত আলীর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন। অনেকবার স্ত্রীকে ফোন দিয়েছেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করে নাই। পাশের ভাড়াটিয়াদের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করেছেন। তিনি বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

    রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ঘরের ভেতর থেকে আটকানো ছিল। ভেতরে থাকা শিশুর সঙ্গে কথা বলার পর দরজা ভাঙা হয়। এরপর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর