শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাষ্ট্রপতির কাছে ইউজিসির বার্ষিক প্রতিবেদন পেশ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতির কাছে ইউজিসির বার্ষিক প্রতিবেদন পেশ
    রাষ্ট্রপতির সঙ্গে ইউজিসির প্রতিনিধি দল

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে ‘বার্ষিক প্রতিবেদন ২০২০’ পেশ করেন।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ইউজিসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং ইউজিসির সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে এ সংক্রান্ত বাজেট দ্বিগুণ করা হয়েছে। এবছর ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    ইউজিসি চেয়ারম্যান ‘স্ট্রাটেজিক প্লান ফর হায়ার এডুকেশন ২০১৮-২০৩০’ এর কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
    রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

    তিনি বলেন, "দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে গবেষণার কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ যাতে এগিয়ে যেতে পারে সে জন্য উচ্চশিক্ষার মান বাড়ানো জরুরি।" রাষ্ট্রপতি হামিদ যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। তিনি ইউজিসিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ওয়াচডগ (প্রহরী) হিসেবে কাজ করার নির্দেশ দেন।

    আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে একটি নীতিমালা প্রণয়নের তাগিদ দেন।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন