শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে নেপাল বাহিনীর সদস্য ব্রিটিশ শাহীন অস্ত্রসহ গ্রেপ্তার

    রাজবাড়ী প্রতিনিধি

    ১২ মে, ২০২৩ ১১:০৬ অপরাহ্ন

    রাজবাড়ীতে নেপাল বাহিনীর সদস্য ব্রিটিশ শাহীন অস্ত্রসহ গ্রেপ্তার

    রাজবাড়ীতে নেপাল বাহিনীর সদস্য মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশকে (৩০) একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী শাহীন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে।

    গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর থানার খোষবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ব্রিটিশ শাহীনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, চরমপন্থি নেতা নেপালের অবর্তমানে তার ভাতিজা ছালাম সরদার গ্রুপটি পরিচালনা করেন। উদ্ধারকৃত অস্ত্রটি শাহীনের কাছে দিয়েছেন,নেপাল গ্রুপের অন্যতম সদস্য বাচ্চু সরদার। বাচ্চুর নেতৃত্বে শাহীনসহ চরমপন্থি গ্রুপের আরও অজ্ঞাত দুই সদস্য ঘটনাস্থলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খোষবাড়ী গ্রামের মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে।

    তিনি আরও বলেন, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাচ্চুসহ বাকিরা পালিয়ে যান। এ সময় শাহীনের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর