শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নোয়াখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে দুই শতাধিক স্কুলছাত্রীর শপথ

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মে, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    নোয়াখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে দুই শতাধিক স্কুলছাত্রীর শপথ

    "আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে" ছেলে একুশ-মেয়ে আঠারো, এর আগে বিয়ে নয় কারো" শ্লোগানে নোয়াখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী।

    মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক স্কুল ক্যাম্পেইনে স্কুল ছাত্রীরা এ শপথ নেয়।

    ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ছাত্রীদের বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষায় শপথ বাক্য পাঠ করান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার।

    পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক কামরুন নাহার, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, বাঙালী লোক শিল্প সংস্থা, নোয়াখালীর সভাপতি ইন্দ্রজিত নন্দী।

    বাল্যবিয়ে প্রতিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা অর্জন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেন বক্তারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর