শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ মে, ২০২৩ ০৩:৩৬ অপরাহ্ন

    রাজবাড়ীতে ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি

    কেন্দ্রীয়  ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নান্নু বিশ্বাসের ৫০ শতাংশ জমির ধান কেটে দেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী। কৃষক নান্নু বিশ্বাস জনিয়েছেন, ছাত্রলীগের ছেলেরা আমাদের বাড়ির পাশের। বৈরী আবহাওয়ার মধ্যে ধান কাটার লোক পাচ্ছিলাম না। এ সংবাদ ছাত্রলীগের নেতারা পেয়ে তার ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে। শুধু তাই নয় ওরা ওই ধান বাড়িতে পৌঁছে মাড়াই পর্যন্ত করে দিয়েছে।

     

    রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে অসচ্ছল কৃষক বিশেষ করে যারা ধান কাটার শ্রমিক পাচ্ছে না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানিয়েছে। সে আহ্বানে সাড়া দিয়ে তারা কৃষক নান্নু বিশ্বাসের ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর