শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহান মে দিবসে এমপি কাজী কেরামত আলীর বাণী

    রফিকুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ১২:১৬ অপরাহ্ন

    মহান মে দিবসে এমপি কাজী কেরামত আলীর বাণী

    ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ মহান মে দিবস। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির দিন। বিশ্বের সব দেশেই দিনটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের ১ মে ৮ ঘণ্টা শ্রম অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে এলোপাথারী গুলিতে নিহত হন তরতাজা ও কর্ম উদ্যোমী ১১ শ্রমিক। সেই থেকে বিশ্বের সব দেশে দিনটিকে স্মরণ ও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক স্বার্থ সংরক্ষণের দাবিতে ১ মে অতি মর্যাদার সঙ্গে পালিত হয়। নেয়া হয় নানা কর্মসূচি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মে দিবস অতিগুরুত্ব সহকারে পালিত হয়ে আসছে। দিনটি পালন উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। প্রতিবারের ন্যায় এ বছরেও বাংলাদেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে নানা মুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    মহান মে দিবসে এ বছরের প্রতিপাদ্য হচ্ছে:
    বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। জাতির পিতার আরাধ্য সোনার বাংলা বিনির্মাণের লক্ষে মালিক-শ্রমিক সু-সম্পর্কের মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে ঠাঁই করে নিবে বলে আমি বিশ্বাস করি।
    মহান মে দিবস উপলক্ষ্যে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের
    (কাজী কেরামত আলী)
    সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১ আসন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর