শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীর পাচুরিয়ায় একজনকে কুপিয়ে জখম

    রাজবাড়ী প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    রাজবাড়ীর পাচুরিয়ায় একজনকে কুপিয়ে জখম

    রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের মোঃ খিদির শেখ (৫৫)কে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করেছে দূর্বৃত্তরা, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের রোস্তম আলী জানান, সকালে তিনি পাটের ক্ষেত নিড়াচ্ছিলেন, আর পাশের জমিতে খিদির শেখ সার দিতে আসে এ সময়  আঃ খালেকের ছেলে বিকুল ও অজ্ঞাত আরও দুজন এসে রোস্তম আলীকে মারপিটের ভয় দেখিয়ে স্থান ত্যাগ করতে বলে, সে প্রাণ ভয়ে সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে আগত বিকুল ও তার দুজন সঙ্গী সহ খিদির শেখকে রড ও দেশিয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়, আহত খিদিরের চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে যায়,সেখানে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো পরামর্শ দেয়। এদিকে এই ঘটনার সংবাদ শুনে রাজবাড়ী সদর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করছেন।

    খিদির শেখের পারিবারিক সূত্রে জানা যায় খিদির শেখ পেশায় একজন কৃষক তার বড় ভাই সাত্তার শেখকে দূর্বৃত্তরা হত্যা করে এরপর মামলা হলে সেই মামলার বাদী এই খিদির শেখ। যেকারণে আসামি পক্ষ প্রায়ই খিদির শেখকে সাত্তার শেখের হত্যা মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। খিদির শেখের উপরে হামলা ও সাত্তার শেখকে হত্যা একই সূত্রে গাঁথা হিসেবে ধারণা করছেন তাদের পরিবার।  এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন খিদির শেখের পরিবার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ এপ্রিল, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন