শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাজীপুরে মেয়র পদে ১২টিসহ ৩৮৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ এপ্রিল, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    গাজীপুরে মেয়র পদে ১২টিসহ ৩৮৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একজন নারীসহ মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৫৭টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ৮২টিসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি এবং সংরক্ষিত মহিলা আসনে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

    বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৩৮৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার জানিয়েছেন।

    রিটার্নিং অফিসরের বরাত দিয়ে বাসসের গাজীপুর প্রতিনিধি জানান,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পড়ে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে আর সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি মনোনয়নপত্র। মেয়র পদে ১৩টিসহ মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগের এডভোকেট মোঃ আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম.এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির  মোঃ রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন মন্ডল, স্বতন্ত্র মোঃ হারুন অর রশীদ, স্বতন্ত্র সরকার শাহনুর ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার মাতা জায়েদা খাতুন, স্বতন্ত্র মোঃ আবুল হোসেন।

    আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯  মে মঙ্গলবার প্রতীক বরাদ্দ  দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ এপ্রিল, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন