শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ত্রিশালে বেইলি সেতু ভেঙে নদীতে, আহত ২

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ এপ্রিল, ২০২৩ ১০:২৪ অপরাহ্ন

    ত্রিশালে বেইলি সেতু ভেঙে নদীতে, আহত ২

    ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাট খিরু নদীর ওপরে অবস্থিত বেইলি সেতু হঠাৎ ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা একটি প্রাইভেট কারের দুই যাত্রী আহত হয়েছেন।

    আজ বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে মহাসড়কের অপর লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

    পুলিশ জানায়, চার লেন সড়কে চেলেরঘাটে দুটি সেতুর মধ্যে বেইলি সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। অতিরিক্ত ওজনের একটি লরি সেতুতে ওঠার পর মাঝখানে পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে যায়। ঘটনার পর প্রথমে এলাকাবাসী, পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।

    ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সেতুর ওপর দিয়ে ৪২ চাকার একটি লরি বিদ্যুতের যন্ত্রাংশ নিয়ে পার হচ্ছিল। এ ছাড়া সেতুটিতে ওই সময় একটি প্রাইভেটকার ছিল। সেতু ভেঙে পড়ার সময় ওই দুটি যান ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে পড়ে যায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর