শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রশাসনিক বিধি লঙ্ঘনের অভিযোগ

    লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মানগোস বরখাস্ত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২১ ০৯:৩৪ পূর্বাহ্ন

    লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মানগোস বরখাস্ত
    নাজলা আল-মানগোস

    প্রশাসনিক বিধি লঙ্ঘন করার অভিযোগ  লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মানগোসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে,  লিবিয়ার প্রেসিডেনশিয়াল কাউন্সিল পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছে। 

    যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে চেষ্টা চালাতে আহূত আন্তর্জাতিক সম্মেলনের কয়েক দিন আগে ঘটনাটি ঘটল। নাজলা আল-মানগোসকে বরখাস্তের এ আদেশ দেওয়া হয় গত শনিবার। 

    নাজলা আল-মানগোস আন্তর্জাতিক কোনো সফর ও কোনো সরকারি কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে প্রেসিডেনশিয়াল কাউন্সিল।

    আগামী শুক্রবার ফ্রান্সে লিবিয়া সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অনেকের যোগ দেওয়ার কথা রয়েছে। 

    প্রেসিডেনশিয়াল কাউন্সিলের মুখপাত্র নায়লা উইহেবা জানান, নাজলা আল-মানগোসের বিরুদ্ধে প্রশাসনিক বিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করা হবে।

    লিবিয়া বিষয়ক বিশেষজ্ঞ এমাদেদিন বাদি বলেছেন, সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের কিছু কথার জন্য মানগোসের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মানগোস ওই সাক্ষাৎকারে ১৯৮৮ সালের লকারবি বিস্ফোরণ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। এছাড়া নির্বাচন নিয়ে লিবিয়ার রাজনীতিবিদদের মধ্যে বিদ্যমান উত্তেজনাও এর কারণ। 
    সূত্র: আল-জাজিরা।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৮ নভেম্বর, ২০২১ ০৯:৩৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৮ নভেম্বর, ২০২১ ০৯:৩৪ পূর্বাহ্ন