শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আহত ৬০

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ এপ্রিল, ২০২৩ ১১:১৭ অপরাহ্ন

     কুমিল্লায় ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আহত ৬০

    কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে  সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়। এছাড়া কনটেইনারবাহী মেইল ট্রেনেরও ১টি বগি লাইনচ্যুত হয়।  

    রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

    সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় ওই ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি এবং  কনটেইনারবাহী মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে সোনার বাংলা এক্সপ্রেসের ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে।  

    দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন গুরুতরসহ  মোট ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে আহতদের মধ্যে নির্বাচন কমিশনের ১২ জন কর্মকর্তা রয়েছেন। তারা চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রশিক্ষণ শেষে ঢাকা ফিরছিলেন। তবে এদের কেউ গুরুতর আহত নেই বলে জানা গেছে।  

    শরিফুল আলম জানান, হাসানপুর স্টেশনে সিগনাল ফেল করে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে, লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি। দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর