শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদের কেনাকাটা শেষে লাশ হয়ে ফিরলেন বাবা-ছেলে

    নিজস্ব প্রতিবেদক

    ৯ এপ্রিল, ২০২৩ ০৯:৫২ পূর্বাহ্ন

    ঈদের কেনাকাটা শেষে লাশ হয়ে ফিরলেন বাবা-ছেলে

    চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তরমুজবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বড়দারোগার হাট এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকার উকিলবাড়ীর মদিন উল্যার ছেলে সেলিম উদ্দিন (৪০) ও তার ছেলে মো. মিনহাজ (১০)।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, সড়ক সংস্কারের কাজ চলায় সড়কের পাশে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ছেড়ে আসা একটি তরমুজবাহী ট্রাক ওই পিকআপকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তরমুজ চাপা পড়ে পথচারী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

    তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে ঘাতক গাড়িটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ এপ্রিল, ২০২৩ ০৯:৫২ পূর্বাহ্ন