শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাবিতে ২১ তম পাখি মেলা ৭ জানুয়ারি

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    জাবিতে ২১ তম পাখি মেলা ৭ জানুয়ারি
    জাবিতে পাখিমেলা/ফাইল ছবি

    ‌‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’—এই স্লোগানে আগামী ৭ জানুয়ারি (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজন করা হয়েছে পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ২১ বারের মতো বসছে এই মেলা।

    এ বিষয়ে মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। এর সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনই মানব জাতির অনেক উপকার করে।

    তিনি জানান, করোনা পরিস্থিতিতে মেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। সবার জন্য মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।

    সূত্র জানায়, এবারের মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপের মাধ্যমে পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী এবং পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, যা সবার জন্য উন্মুক্ত।

    এ ছাড়া মেলায় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখার জন্য ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’, নতুন প্রজাতির পাখির ছবি ধারণ ও চিহ্নিত করার জন্য ‘বিগ বার্ড অ্যাওয়ার্ড’ এবং পাখির ওপর সায়েন্টিফিক জার্নাল ও প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে ‘সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। এ বছর বাছাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি।


    প্রতি বছর শীতকালে সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া, হিমালয়ের উত্তরাঞ্চল থেকে জাবি ক্যাম্পাসে আসে অসংখ্য অতিথি পাখি। সাধারণত বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন লেক, নতুন প্রশাসনিক ভবনের সামনের লেক, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের ভেতরের লেকসহ সুইমিংপুল সংলগ্ন লেকে আশ্রয় নেয় তারা।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন