শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পর্যটক নারী ধর্ষণের প্রধান আসামী আশিক গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন

    পর্যটক নারী ধর্ষণের প্রধান আসামী আশিক গ্রেপ্তার

    সম্প্রতি কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী আশিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৬ ডিসেম্বর) র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

    র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান জানান, মাদারীপুর থেকে আশিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের এ ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    সূত্রমতে, গত বুধবার সকালে ঢাকা থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম আশিকসহ চারজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট হোটেল ম্যানেজারকে আটক করা হয়।

    তবে এই ধর্ষণের পেছনে নানা রহস্য পেয়েছে আইনশৃংখলাবাহিনী। ধর্ষকরা ওই নারীর পূর্ব পরিচিত ছিল বলেও জানা গেছে।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন