শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ তাকরীম

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২৩ ০১:৩৯ অপরাহ্ন

    ফের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ তাকরীম

    ইরান, লিবিয়া ও সৌদি আরবের পর এবার দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম।

    গত ২৪ মার্চ থেকে শুরু হয় দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব। এর চতুর্থ দিন প্রতিযোগিতায় অংশ নেয় তাকরীম। বিচারক প্যানেলের সদস্য আমিরাতের ড. সালিম মুহাম্মদ আল-দাওবি তাকে পবিত্র কোরআনের বিভিন্ন স্থান থেকে পাঁচটি প্রশ্ন করেন। তাকরীম ২০ মিনিটের বেশি সময় ধরে সব প্রশ্নের উত্তরে সুন্দরভাবে তিলাওয়াত করে শোনায়। তাকে সুরা বাকারার ২৫ থেকে ৩৫ নম্বর, সুরা মায়েদার ৯৬ থেকে ১০৩ নম্বর, সুরা ইউসুফের ৭৭ থেকে ৮৩ নম্বর, সুরা ফুরকানের ৪৭ থেকে ৫৮ নম্বর ও সুরা শুরা ১৩ থেকে ১৭ নম্বর আয়াত পড়তে হয়।

    এর আগে গত বছর মার্চে ইরানে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম এবং সেপ্টেম্বরে মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে তাকরিম।
    সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক।

    এদিকে দুবাইয়ের ২৬তম এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও তৃতীয় স্থান লাভ করে সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল-বারকানি। যৌথভাবে চতুর্থ স্থান লাভ করে ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার ফাতওয়া হাদিস মাওলানা এবং ষষ্ঠ স্থান লাভ করে কেনিয়ার আবদুল আলিম আবদুর রহিম মুহাম্মদ হাজি। যৌথভাবে সপ্তম স্থান লাভ করে সিরিয়ার মুহাম্মদ হাজ আসআদ ও ইয়েমেনের মুহাম্মদ আবদুহু আহমদ কাসিম। যৌথভাবে নবম স্থান লাভ করে ব্রুনাইয়ের আবদুল আজিজ বিন নুর নাসরান ও মরক্কোর হামজা মুসতাকিম।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ৫ এপ্রিল, ২০২৩ ০১:৩৯ অপরাহ্ন