শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অবশেষে পুলিশের চাকরি পেলেন সেই আসফিয়া

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৯ পূর্বাহ্ন

     অবশেষে পুলিশের চাকরি পেলেন সেই আসফিয়া
    পুলিশের চাকরি পাওয়া আসফিয়া

    অবশেষে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন আলোচিত আসফিয়া ইসলাম কাজল। শনিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিয়োগপত্র হাতে পান। রোববার  (২৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি নিজেই।


    জানা গেছে, নিজ যোগ্যতায় সাত স্তরের পরীক্ষায় পঞ্চম হয়ে উত্তীর্ণ হন আসফিয়া। তবে স্থায়ী ঠিকানা না থাকায় কলেজছাত্রী আসফিয়ার চাকরি নিয়ে শঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসফিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সে প্রেক্ষিতে বরিশাল জেলা প্রশাসন তাঁর জন্য হিজলায় খাসজমিতে দুই কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর নির্মাণের কাজ শুরু করে।

    এদিকে বরিশাল জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আসফিয়ার হাতে শনিবার রাতে তুলে দেন হিজলা থানার উপপরিদর্শক মো. মিজান। নিয়োগপত্রে ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তাঁকে প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে জেলা পুলিশ লাইনসে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখান থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে নারী টিআরসিদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে।


    নানা জটিলতা কাটিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরি পাওয়ায় প্রধানমন্ত্রী ও দেশবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আসফিয়া পরিবার। একইসঙ্গে চাকরিজীবনে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৯ পূর্বাহ্ন