শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইপিএল খেলতে ভাড়া বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

    খেলাধুলা ডেস্ক

    ১ এপ্রিল, ২০২৩ ০১:১৯ অপরাহ্ন

    আইপিএল খেলতে ভাড়া বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

    আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে শুক্রবার রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আর শনিবার সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা একটি বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই তারকা বোলার।

    সূত্রমতে, শনিবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

    আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

    দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি।

    সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাঁদের দুজনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

    আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ এপ্রিল শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে দুজনের আইপিএলে যোগ দেওয়ার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১ এপ্রিল, ২০২৩ ০১:১৯ অপরাহ্ন