বার্সা শিবিরে যে দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

লামিনে ইয়ামালের ফেরার সুখবর পেতে না পেতেই জোড়া চোটের আঘাত হানল বার্সেলোনায়। কাতালান ক্লাবটির ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার সঙ্গে ছিটকে গেছেন গোলকিপার জোয়ান গার্সিয়া। 

অনুশীলনের সময় আজ চোটে পড়েন বার্সা গোলকিপার গার্সিয়া। আর গত রাতে লা লিগায় রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

ডান পায়ের উরুর চোটে পড়েছেন রাফিনিয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। এই চোটে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী উইঙ্গারকে।

বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার চোট আরও গুরুতর। অনুশীলনের সময়  বাঁ হাঁটুর ইন্টারনাল মেনিসকাসে ছিঁড়ে গেছে এই স্প্যানিশ গোলকিপারের। চোট থেকে সেরে ওঠতে অস্ত্রোপচার করতে হবে তার। 

গার্সিয়ার মাঠে ফেরার সময় নির্ভর করছে তার সফল অস্ত্রোপচার ও শারীরিক উন্নতির ওপর। আপাতত ধারণা করা হচ্ছে, তিনি ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি।

মৌসুমের শুরুতে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের চোট বড় ধাক্কা হয়েই এল বার্সার জন্য। অক্টোবরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে আতিথেয়তা দিবে হ্যান্সি ফ্লিকের দল।

লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে তারা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও দর্শক হয়ে থাকতে হবে গোলকিপার গার্সিয়াকে। গার্সিয়ার চোটে গোলপোস্ট সামলানোর দায়িত্ব এখন ভয়েচেক সেজনির কাঁধে।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন