শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ৮০ বছর পার হলেও কোন ভাতার কার্ড পাননি রায়লা খাতুন

    বেনাপোল প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    ৮০ বছর পার হলেও কোন ভাতার কার্ড পাননি রায়লা খাতুন

    যশোরের শাার্শা উপজেলার সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের রায়লা খাতুন ৮০ বছর বয়সেও পাননি বয়স্ক ও বিধবা ভাতার কার্ড।
    যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের মৃত বিশে মন্ডলের স্ত্রী রায়লা খাতুন ৮০ বছর বয়সেও বয়স্ক বা বিধবা ভাতার কোনো কার্ড পাননি। ৬ বছর আগে তার স্বামী বিশে মন্ডল ৯০ বছর বয়সে মারা যান। তারও কোনো বয়স্ক ভাতার কার্ড ছিলনা। খুব কস্টের মধ্যে দিনাদিপাত করছে এই পরিবারটি।

    রায়লা খাতুনের বর্তমান ৭ সন্তান রয়েছে। তার বড় ছেলের বয়স প্রায় ৬০ বছর। তবুও তিনি বয়স্ক ভাতার কার্ড পাননি। ৬ বছর আগে তার স্বামী মারা গেলেও বিধবার কার্ডও পাননি তিনি। রায়লা খাতুনের জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ লেখা হয়েছে ১০ অক্টোবর ১৯৭৭। সেই হিসেবে তার বয়স এখন ৪৬ বছর। জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখও ভুল লেখা হয়েছে। সেটাও সংশোধন করা হয়নি। তার প্রকৃত জন্ম ১৯৪৩ সালে।

    রায়লা খাতুনের ছেলের বৌ বারিছোন বিবি জানান, মেম্বরসহ অনেককে জানানো হয়েছে ভাতার কার্ড করে দেয়ার জন্য। কিন্তু তাদের কথায় কেউ কর্নপাত করেননি। অভাবের সংসারে চাল থাকে তো তেল থাকে না অবস্থা। আমাদের চেয়ে অনেক স্বচ্ছল মানুষ বয়স্ক ভাতার কার্ড পেয়েছে। আমরা কেন পেলাম না সেটা মেম্বর চেয়ারম্যানরা ভাল জানে।


    কায়বা ইউনিয়নের রুদ্রপুর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সরকার পক্ষ থেকে পরবর্তীতে যখন বরাদ্দ আসবে তখন রায়লা খাতুনকে একটি ভাতার কার্ড দেওয়া হবে।

    এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল জানান, রায়লা খাতুন যদি কোন বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার কার্ড না পেয়ে থাকে সে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করলে উপজেলা প্রশাসন আইনের পক্রিয়ার মাধ্যমে তার বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার কার্ডের ব্যবস্থা করে দিবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ মার্চ, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন