কক্সবাজার সৈকতে নারী পর্যটকদের জন্য হচ্ছে সংরক্ষিত এলাকা

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৫০ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে নারী পর্যটকদের জন্য হচ্ছে সংরক্ষিত এলাকা
কক্সাবাজার সৈকত

কক্সাবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি এক নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠার পর সৈকতে নারীদের জন্য সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ জন্যে সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হবে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, কক্সবাজারে যেসব নারী পর্যটক বা পর্দানশীন নারী আসবেন, তাদের জন্য ১০০ বা ১৫০ ফিটের একটা সংরক্ষিত এলাকা হবে। যারা ইচ্ছুক হবেন বা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন। খুব তাড়াতাড়ি সেটি চালু করা হবে। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হবে।

তিনি জানান, পর্যটন এলাকা নারীবান্ধব করার জন্য সৈকতে যারা কাজ করেন, তাদের বড় একটি অংশে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের মধ্যেও নারী পুলিশ রয়েছেন। হোটেল বা গেস্ট হাউজে যেন পর্যটকরা নিরাপদে থাকতে পারেন, এ ব্যাপারেও তারা ব্যবস্থা নিচ্ছেন। মালিক ও পরিচালকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। হোটেল কর্মীদের এসব ব্যাপারে প্রশিক্ষণ ও সচেতন হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কক্সবাজারের হোটেল মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়। সেখানে আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৫০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৫০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৫০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৫০ পূর্বাহ্ন