শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোমিনুল-আমানদীপের ব্যাটিংয়ে জিতলো রূপগঞ্জ টাইগার্স

    খেলাধুলা ডেস্ক

    ২৫ মার্চ, ২০২৩ ১০:৪০ অপরাহ্ন

    মোমিনুল-আমানদীপের ব্যাটিংয়ে জিতলো রূপগঞ্জ টাইগার্স

    মোমিনুল হক ও ভারতের আমানদীপ খারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সহজ জয়ের স্বাদ পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

    শনিবার নিজেদের চতুর্র্থ ম্যাচে রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে । ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার ও পরিত্যক্তের স্বাদ পেয়েছে রূপগঞ্জ। সমানসংখ্যক ম্যাচে ৩টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে লিওপার্ডসের।

    ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিওপার্ডস। ওপেনার পিনাক ঘোষের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের লড়াকু স্কোর পায়  লিওপার্ডস।  

    পিনাক ১০২ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭৯ রান করেন। বল হাতে রূপগঞ্জের মুকিদুল মুগ্ধ-আলাউদ্দিন বাবু ও অধিনায়ক নাইম ইসলাম ২টি করে উইকেট নেন।

    জবাবে রূপগঞ্জের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ৪১ ও ইমরানুজ্জামান ২৬ রান করে আউট হন। তিন নম্বরে নামা মোমিনুল হাফ-সেঞ্চুরি তুলে ৯৪ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৭৫ রানে ফিরেন।

    অধিনায়ক নাইম ৪০ রানে আউট হলেও ৪৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন আমানদীপ। লিওপার্ডসের সালাউদ্দিন শাকিল ৩ উইকেট নেন।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৫ মার্চ, ২০২৩ ১০:৪০ অপরাহ্ন