শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১১:৫৮ অপরাহ্ন

    প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি

    পাইকগাছা-কয়রা সহ তালা ও দাকোপ উপজেলার আংশিক নিয়ে প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদ। পরিষদের পক্ষ থেকে শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি জানানো হয়।

    পরিষদের আহবায়ক এ্যাডঃ আবু সাইদের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সাদেকুজ্জামনের পরিচালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ জিএ সবুর। উপস্থিত ছিলেন বিএনপির সাবেক নেতা খন্দকার হারুনুর রশীদ, রফিকুল ইসলাম, শেখ বেনজির আহম্মেদ লাল, আসলাম পারভেজ, ইব্রাহীম গাজী, শহিদুল ইসলাম ও আবুল কালাম আজাদ।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আয়তন ৬৮৭,৭৬,২৩১৬,০২ বর্গমাইল, মানিকগঞ্জ-১৩৮৩,০৬ ও পঞ্চগড় জেলার আয়তন ১৪০৪,৬৩ বর্গমাইল। অথচ কয়রা থেকে খুলনা জেলা সদর পর্যন্ত ১২০ কিঃ মিটারের দুরত্ব এবং দু’উপজেলার আয়তন ৮৫০ বর্গ মাইল। দুরত্ব ও আয়তনের দিক বিবেচনা করে বক্তারা অবিলম্বে সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরো বলেন, বিগত ১৯৮২ সালের ফেব্রæয়ারিতে জায়গীর মহলে তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি আব্দুস সাত্তারের মহাকুমা ঘোষণা সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবিকে জোরালো করেছে। নেতৃবৃন্দ জেলা বাস্তবায়নের এ আন্দোলনে দলমত নির্বিশেষে সব শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১১:৫৮ অপরাহ্ন