শেখ হাসিনা কৃষির উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন : শেখ আফিল উদ্দিন

বেনাপোল প্রতিনিধি

২০ মার্চ, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

শেখ হাসিনা কৃষির উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন : শেখ আফিল উদ্দিন

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামের পা ফাঁটা মানুষকে ভাল বাসতেন। তিনি বিশ্বাস করতেন পা ফাঁটা মানুষেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাঠ থেকে সোনার ফসল ফলিয়ে দেশের মানুষের খাদ্যের জোগান দেয়। তার জাগ্রত স্বপ্নছিল কৃষক ভাল থাকলে দেশের মানুষ ভাল থাকবে। এজন্য তিনি কৃষিতে ভর্তূকি দিয়ে কৃষককে উন্নত করে তোলার চেষ্টা করেছিলেন। সেই সাথে নানা উন্নয়নমুখী স্বপ্ন এঁকে তিনি দেশের সকল মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একদিন বিশ^বাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। এজন্য বঙ্গবন্ধুর পথ ধরেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন। কৃষকরা পাচ্ছে ভর্তূকির সার বীজ।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যকালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশে বর্তমানে খাদ্যের মজুদ সর্বোচ্চ রয়েছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে দেশে বর্তমানে খাদ্য সঙ্কটের কোনো সম্ভাবনা নেই এবং আমরা অচিরেই খাদ্য রফতানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হব।

রোববার বিকেলে শার্শার উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ কৃষক লীগ শার্শা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও কৃষকলীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কৃষক সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য অ্যাড. মোশাররফ হোসেন।

শার্শা উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ আয়নাল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, কেন্দ্রীয় কৃষকলীগের বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. শামছুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাজু, মহিলা বিষয়ক সম্পাদক ঝুমুর প্রমুখ।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২০ মার্চ, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন