শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের ৭ নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ন

    কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের ৭ নির্দেশনা

    পর্যটন নগরী কক্সবাজারে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নতুন পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে ৭ দফা
    নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

    শুক্রবার বিকেলে হোটেল মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে পর্যটকদের নিরাপত্তা এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

    নির্দেশনাগুলো হলো:
    ১. এখন থেকে কক্সবাজারে হোটেল কক্ষ ভাড়া নিতে হলে অতিথিদের বাধ্যমতামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে।
    ২. প্রশিক্ষিত ব্যবস্থাপক ও কর্মচারী নিয়োগ দিতে হবে।
    ৩. কক্ষভাড়ার তালিকা ও রেস্তোরায় খাবার মূল্য তালিকা টানানো হবে।
    ৪. অনলাইন ব্যবস্থাপনায় কক্ষ ভাড়া।
    ৫. সকল হোটেল রেস্তোরাকে নিবন্ধন।
    ৬. হোটেলের আশপাশে বখাটের আড্ডা সম্পর্কে আইনশৃংখলা বাহিনীকে অবহিতকরণ।
    ৭. শহর এলাকায় বসবাসকারী স্থানীয় অধিবাসীদের কক্ষভাড়া দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বর করতে হবে।

    জেলা প্রশাসন জানায়, এ ৭ দফা নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে ম্যাজিষ্ট্রেদের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হবে।

    এদিকে শুক্রবার কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়ন বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পদস্থ সরকারি কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন টুয়াক নেতৃবৃন্দ,হোটেল মোটেল গেস্ট হাউজ মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ সুপার মো: জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ বক্তব্য রাখেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ন