শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউপি নির্বাচন

    ২৫ ও ২৬ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৯:১০ পূর্বাহ্ন

    ২৫ ও ২৬ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

    চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দ্বীপটিতে শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বহিরাগত লোকজনের উপস্থিতি বন্ধ রাখতে এই দুইদিন সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবারেই দ্বীপ থেকে সব পর্যটককে সরিয়ে নেওয়া নিশ্চিত করা হবে।

    তিনি আরও বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন ছিলেন, তাদের অধিকাংশ শুক্রবার দ্বীপ ত্যাগ করেছেন। বাকিরা শনিবার দুপুরের মধ্যে দ্বীপ ত্যাগ নিশ্চিত করবেন। ২৭ ডিসেম্বর থেকে পুনরায় তিনটি নৌপথে আবার স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে বলেও তিনি উল্লেখ করেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউপিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৫ জন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৯:১০ পূর্বাহ্ন