মুস্তাফিজের সেঞ্চুরি

খেলাধুলা ডেস্ক

১৪ মার্চ, ২০২৩ ০৯:২০ অপরাহ্ন

মুস্তাফিজের সেঞ্চুরি

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেটের মালিক হলেন পেসার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজ।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৭৮ ম্যাচে ৯৭ উইকেট ছিলো মুস্তাফিজের। তিন ম্যাচে ১টি করে ৩ উইকেট নিয়ে ১শ শিকার পূর্ণ করেন ফিজ। এজন্য ৮১ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় এই বাঁ-হাতি পেসারের।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছিলেন এই ফরম্যাটে টাইগার অধিনায়ক সাকিব। ১১২ ম্যাচে ১৩১ উইকেট আছে সাকিবের।

সাকিব-মুস্তাফিজ ছাড়াও টি-টোয়েন্টিতে ১শ উইকেট আছে নিউজিল্যান্ডের টিম সাউদি (১৩৪) ও ইশ সোধি (১১৪), আফগানিস্তানের রশিদ খান (১২৬) এবং শ্রীলংকার লাসিথ মালিঙ্গার (১০৭)।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৪ মার্চ, ২০২৩ ০৯:২০ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৪ মার্চ, ২০২৩ ০৯:২০ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৪ মার্চ, ২০২৩ ০৯:২০ অপরাহ্ন