শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী‌তে যুবলী‌গের শা‌ন্তি সমা‌বেশ

    রফিকুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

    ১১ মার্চ, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ন

    রাজবাড়ী‌তে যুবলী‌গের শা‌ন্তি সমা‌বেশ

    বিএনপি- জামায়া‌তের সন্ত্রাস ও নৈরা‌জ্যের প্রতিবা‌দে রাজবাড়ীতে শা‌ন্তি সমা‌বেশ ক‌রে‌ছে জেলা যুবলীগ। শ‌নিবার(১১ মার্চ)  বিকাল ৪টার দি‌কে জেলা আওয়ামী যুবলী‌গের আয়োজ‌নে দলীয় কার্যালয় থে‌কে শহ‌রে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রেন ।

    এ সময় মি‌ছিল‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায় দলীয় কার্যাল‌য়ে এসে শেষ হয়। পরে  দলীয় কার্যাল‌য়ে আলোচনা সভায় জেলা যুবলী‌গের সভাপ‌তি মোঃ শওকত হাসানের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন, জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সো‌হেল, পৌর যুবলী‌গের সভাপ‌তি সাফা‌য়েত হো‌সেন, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছ হো‌সেন রা‌ব্বি, যুবলীগ নেতা আশরাফুল হাসান আশা, সা‌বেক জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমূখ।

    সভার সঞ্চালনা ক‌রেন, সা‌বেক ছাত্রলীগ নেতা এসএম মনিরুল ইসলাম মঈন। এ সময় শা‌ন্তি সমা‌বে‌শে জেলা, উপ‌জেলা ও ইউনিয়ন পর্যা‌য়ের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর