শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • একাদশে ভর্তির আবেদন ৫ জানুয়ারি শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯ অপরাহ্ন

     একাদশে ভর্তির আবেদন ৫ জানুয়ারি শুরু
    শিক্ষার্থীদের উল্লাস

    চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।

    এদিকে ৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।


    এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে। এছাড়া ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে।

    অন্যদিকে যথারীতি চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯ অপরাহ্ন