শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অসাম্প্রদায়িক বাংলাদেশের বৈশিষ্ট্য সমুন্নত রাখতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫১ অপরাহ্ন

    অসাম্প্রদায়িক বাংলাদেশের বৈশিষ্ট্য সমুন্নত রাখতে হবে: ধর্ম  প্রতিমন্ত্রী
    ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। অসাম্প্রদায়িক বাংলাদেশের বৈশিষ্ট্য সমুন্নত রাখতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ"  শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

    প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই  একটি গোষ্ঠী  ধর্মীয় উত্তেজনা তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৎপর হয়ে ওঠে। এ সকল গোষ্ঠী ধর্মের কল্যাণের চেয়ে  নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ উদ্ধারে  কাজ করে থাকে। এদের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন,  ধর্মীয়  ও নৈতিকতা শিক্ষার প্রসারের মাধ্যমে আগামী দিনের সু নাগরিক তৈরি করতে মসজিদ, মন্দির ও প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উপাসনালয় ভিত্তিক এসব শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশে ইতোমধ্যে লক্ষ লক্ষ শিশু শিক্ষা গ্রহন করেছে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাস্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক  বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন।  

    গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সংলাপে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের বোর্ড  অব গভর্ণর্স এর গভর্ণর আল্লামা মুফতি রুহুল আমিন, "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ করণ" শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ  আল শাহীন,  বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রুহুল আমিন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, বিশিষ্ট ইসলামি আলোচক ড. আব্দুল মোমেন সিরাজী প্রমুখ।
     
    সংলাপে গোপালগঞ্জ  জেলার বিভিন্ন  উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, নির্বাহী অফিসারবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি,  রাজনৈতিক নেতৃবৃন্দ,  শিক্ষক, সংস্কৃতি কর্মী, বীর মুক্তিযোদ্ধাগণসহ গোপালগঞ্জ  জেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে গোপালগঞ্জ   জেলা সহ সারা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি  বৃদ্ধি ও সুসংহত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

    এর আগে  ধর্ম প্রতিমন্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন।

    এরপর আজ  সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলায় নির্মানাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়ন কাজের অগ্রগতি এবং সকাল সাড়ে ১০ টায় কোটালী পাড়া উপজেলার মডেল  মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫১ অপরাহ্ন