শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রায়পুরা উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন লায়লা কানিজ

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ অপরাহ্ন

    রায়পুরা উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন লায়লা কানিজ

    নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হন।

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম ও উপ-নির্বাচনের রির্টার্নিং রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাহারুল ইসলাম এক গণ-বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন।

    গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ২১ অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের পর নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী থাকায় লায়লা কানিজ, পিতা: কফিল উদ্দিন আহম্মদ, গ্রাম: মরজাল দক্ষিণ, পো. মরজাল বাজার-১৬৩০, উপ: রায়পুরা, জেলা: নরসিংদীকে একই বিধিমালার বিধি ২১ অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিলাম।

    বিষয়টি নিশ্চিত করে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লাইলা কানিজ লাকি ব্যতিত সকল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে উপজেলা নির্বাচনে লাইলা কানিজ লাকি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই হয়। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লায়লা কানিজ লাকি ব্যতীত স্বতন্ত্র প্রার্থী মো. পনির হোসেন, মো. সোলায়মান খন্দকার (সোনা মিয়া), মোহাম্মদ কবির হোসেন, মো. মোক্তার হোসেন রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। আগামী ১৬ মার্চ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

    প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। এতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। তার মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক দায়িত্ব পালন করছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ অপরাহ্ন