শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে কলেজ এমপিওভুক্ত হওয়ায় মুজিবুল হক চুন্নুকে সংবর্ধনা

    মোঃ আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪১ অপরাহ্ন

    তাড়াইলে কলেজ এমপিওভুক্ত হওয়ায় মুজিবুল হক চুন্নুকে সংবর্ধনা

    কিশোরগঞ্জের তাড়াইলে দামিহা উদয়ন কলেজ এমপিওভুক্ত হওয়ায় কলেজের প্রতিষ্ঠাতা কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নুকে নাগরিক সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।

    জানা যায়, ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। দামিহা উদয়ন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ, যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য মো.আমিরুল ইসলাম খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দামিহা উদয়ন কলেজের প্রতিষ্ঠাতা কিশোরগঞ্জ-৩ (তাড়াইল -করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু।

    উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,  জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন লাকী,তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম,  দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ মো.আমিনুল ইসলাম, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস, ৪নং জাওয়ার  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া রতন, ৫নং দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, ৬নং দিগদাইড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুইয়া আশাদ, ৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ,  তাড়াইল পল্লী বিদ্যুৎ সমিতির এমপির প্রতিনিধি ফরিদুজ্জামান বাদল, ৫নং দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম আজহার ও হুমায়ুন কবির ভূঞা, ৩নং ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন ও সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, ২নং রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন আলম জুয়েল ছাড়াও এলাকার সর্বস্থরের জনগণ।

    উল্লেখ্য যে, দামিহা উদয়ন কলেজটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে ১০ জন শিক্ষক-কর্মচারী দ্বারা শিক্ষার পাটদান কার্যক্রম দিয়ে, গত ১২ জানুয়ারি এটি এমপিওভুক্ত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪১ অপরাহ্ন