শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যশোরের ২ উপজেলায় ৩৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

    বেনাপোল প্রতিনিধি

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

    যশোরের ২ উপজেলায় ৩৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

    যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস। অথচ জেলার এ দুটি উপজেলার ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার নেই ৩৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে। এরমধ্যে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়েই নেই শহীদ মিনার। উপজেলা মাধ্যমিক ও  প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যে এটা জানা গেছে।

    শার্শা উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ১০১টি বিদ্যালয়ে। ২৪টি বিদ্যালয়ে শহীদ মিনার আছে। ঝিকরগাছা উপজেলার ১৩১টি বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ১১২টি বিদ্যালয়ে। ১৯টি বিদ্যালয়ে শহীদ মিনার আছে।
    এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, এ দুটি উপজেলার ১৭৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মধ্যে শহীদ মিনার নেই ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানে।  ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। এর মধ্যে শার্শার ৮৩টি বিদ্যালয় ও কলেজের মধ্যে শহীদ মিনার নেই ৪৯টি প্রতিষ্ঠানে। ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। ঝিকরগাছার ৯৩টি বিদ্যালয় ও কলেজের মধ্যে শহীদ মিনার নেই ৭৩টি প্রতিষ্ঠানে। ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী জানান, প্রতিটি স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে শহীদ মিনার নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে যাদের সামর্থ্য আছে তারা নিজ  খরচে প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করবে। আর যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সামর্থ নেই, ওইসব প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরে আবেদন করবে।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ নেই। যে যে এলাকায় প্রাথমিক বিদ্যালয় আছে, প্রধান শিক্ষক ওই এলাকার জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় শহীদ মিনার নির্মাণ করবে। যদি কোনো বিদ্যালয়ে শহীদ মিনার না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পাশ্ববর্তী বিদ্যালয়ে শহীদ মিনার থাকলে সেখানে ফুল দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন