শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বুয়েটে চতুর্থ আইসিটিপি সম্মেলন শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৯:২৯ পূর্বাহ্ন

     বুয়েটে চতুর্থ আইসিটিপি সম্মেলন শুরু
    বুয়েটে আইসিটিপি সম্মেলন

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চতুর্থবারের মতো টেলিকমিউনিকেশন এবং ফটোনিক্স বিষয়ক আন্তর্জাতিক (আইসিটিপি) সম্মেলন-২০২১ শুরু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এ সম্মেলনের উদ্বোধন করেন।

    আইসিটিপি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ফটোনিক্সের ওপর একটি বিশেষায়িত সম্মেলন যা আইইইই কমিউনিকেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ২০১৫ সাল হতে আয়োজন করে আসছে। চতুর্থবারের মতো এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে টেকনিক্যাল পৃষ্ঠপোষকতা প্রদান করছে অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকার বাংলাদেশ বিভাগ এবং আইইইই ফটোনিক্স সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

    বুয়েটের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, কোভিড-১৯ মহামারির কারণে এ বছর সম্মেলনের টেকনিক্যাল সেশনগুলো ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশ-বিদেশের গবেষকরা টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং ফটোনিক্স গবেষণার সর্বশেষ অগ্রগতি উপস্থাপন এবং আলোচনা করছেন। এই সম্মেলনে সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন।

    এ ধরনের সম্মেলন টেলিযোগাযোগ, তথ্য ও ফটোনিক্স প্রযুক্তি খাতের বিকাশে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৯:২৯ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৯:২৯ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৯:২৯ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৯:২৯ পূর্বাহ্ন