শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাবি মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান করল অগ্রণী ব্যাংক

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন

    রাবি মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান করল অগ্রণী ব্যাংক

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথমশ্রেণীসহ প্রথম স্থান অর্জনকারী ৯৬ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ প্রদান করা হয়েছে। ৩০ জানুয়ারি রাজশাহী বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী এ শিক্ষার্থীদের স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক প্রমুখ।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বঙ্গবন্ধুর নামে স্বর্ণপদক চালু করায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, প্রায় চার যুগেরও অধিক সময় ধরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান ও বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে অগ্রণী ব্যাংক। আগামীতেও রাজশাহী বিশ^বিদ্যালয়ের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য ১৯৬৫ সালে অগ্রণী ব্যাংকের পূর্বসূরি তৎকালীন হাবিব ব্যাংক রাজশাহী বিশ^বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের জন্য ‘হাবিব ব্যাংক স্বর্ণ পদক’ নামে একটি পদক চালু করে যা ১৯৮৯ সাল থেকে প্রতি বছর অগ্রণী ব্যাংক স্বর্ণপদক নামে প্রদান করা হয়। পরে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ নামকরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন