শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে রোববার (২৯ জানুয়ারি) ‘জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের স্থানীয়ভাবে অভিযোজনের জন্য টেকসই জীবিকার কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক গবেষণা প্রকল্পের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি। সেমিনারে প্রকল্পের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপিত হয়।

    সেমিনারে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনা, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম, প্রকল্পের উপ-পরিচালক অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় অধিকতর গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের স্থানীয়ভাবে অভিযোজনের উপর গুরুত্বারোপ করে বলেন, এই সেমিনারের গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগপ্রবণ গ্রামীন মানুষের জীবনমান বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ দেশ-বিদেশে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। স্বাধীনতা উত্তরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ ঝুঁকি প্রশমনে নানাবিধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায়, বর্তমান সরকার দুর্যোগপ্রবণ গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন