শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্মার্টফোনের মাত্রারিক্ত ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন

     স্মার্টফোনের মাত্রারিক্ত ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে

    স্মার্টফোন ও ইন্টারনেটের মাত্রারিক্ত ব্যবহার শিক্ষার্থীদের অধ্যয়নবিমুখ ও বিপথগামী করছে। ভবিষ্যত প্রজন্ম রক্ষার তাগিদ দিয়ে মা-বাবা, শিক্ষক, অভিভাবক সাবইকে এ অবস্থা থেকে পরিত্রাণের চেষ্টা করতে আহবান জানানো হয়েছে।

    গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের চূড়ান্ত ফল প্রকাশ উপলক্ষ্যে মা সমাবেশে বক্তারা এ আহবান জানান।

    সোমবার সকালে কচি-কাঁচা একাডেমির সাযযাদ কাদির মঞ্চে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার প্রবীন শিক্ষক জনাব সন্তোষ চন্দ্র দাস।

    সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সদস্য সচিব ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল হক, ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ও কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম এবং মায়েদের পক্ষ থেকে জনাব রুবিনা বেগম, এলিনা আক্তার, ঝর্ণা রানী সরকার ও নাজমুন নাহার স্মৃতি।

    আলোচনা সভা শেষে ইকবাল সিদ্দিকী কলেজের কৃতি শিক্ষার্থী আনিকা তাহসিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০ম স্থান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯ম স্থান অর্জন করায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতি আস্থা রেখে আনিকা তাহসিনকে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করানোর জন্য তার রত্নগর্ভা মা কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানমকে সম্মাননা স্মারক প্রদান ও  ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমাবেশে প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

    সভা শেষে ২০২১শিক্ষাবর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। উপস্থিত অভিভাবকবৃন্দের চা-চক্রে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

    উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ও আনন্দানুষ্ঠান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন