শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

    খেলাধুলা ডেস্ক

    ২১ জানুয়ারী, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

    ২১ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে  ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের  ক্রিকেটারদের সাথে আলাদাভাবে চুক্তি করা হয়েছে।

    গত বছরের  তালিকা থেকে বাদ পড়েছেন  চার ক্রিকেটোর  ইয়াসির আলি, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ। তাদের পরিবর্তে  চুক্তিতে জায়গা পাওয়া চার ক্রিকেটার হচ্ছে- মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

    এদের মধ্যে প্রথমবারের মত চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন  জাকির ও হাসান। নিজের  অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে  সেঞ্চুরি করেন ওপেনার জাকির। এজন্য শুধুমাত্র টেস্ট ফরমেটে  জায়গা পেয়েছেন  তিনি। ধারাবাহিকভাবে পারফরমেন্স করায় শুধুমাত্র টি-টোয়েন্টিতে আছেন পেসার হাসান।

    জাকির ছাড়া টেস্ট ফরমেটে  চুক্তিবদ্ধ  অপর চার ক্রিকেটার হচ্ছেন-মোমিনুল, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

    তিন ফরমেটে  জায়গা পাওয়া  চার ক্রিকেটার - সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এদের মধ্যে মিরাজ এবার তিন ফরম্যাটের চুক্তিতে যুক্ত হলেন। গত বছরের চুক্তিতে শুধুমাত্র টেস্ট ও ওয়ানডেতে ছিলেন তিনি।  
    ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আছেন শুধুমাত্র টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। গত বছর  তিন ফরম্যাটেই ছিলেন মুশি। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এবার টেস্ট ও ওয়ানডেতে আছেন তিনি।
    টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে আছেন- নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।
    মাহমুদুল্লাহ রিয়াদ আছেন  কেবলমাত্র  ওয়ানডেতে।

    ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আছেন- মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম। গত বছর তিন ফরমেটে থাকলেও  এবার টেস্ট  থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম।

    শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে আছেন- নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মোসাদ্দেক ও হাসান।
    বিসিবির ২০২৩ সালের চুক্তির তালিকা :   
    টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
    টেস্ট : মোমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।
    ওয়ানডে : মাহমুদুল্লাহ রিয়াদ।

    টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদি ও হাসান মাহমুদ।
    টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
    টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান।
    ওয়ানডে ও টি-টোয়েন্টি : আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২১ জানুয়ারী, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২১ জানুয়ারী, ২০২৩ ১১:১১ অপরাহ্ন