হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে অপরাজিত  চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলো  হলো বাংলাদেশ দল।

বুধবার (১৮ জানুয়ারি) গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গ্রুপ-১এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে নিশ্চিত করা অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের  ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখেন মারুফা-দিশারা।

চতুর্থ ওভারেই যুক্তরাষ্ট্রের প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ্বাস। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি হলেও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দ্রুত রান তুলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দিশা ১৩ রানে ২টি ও মারুফা ১৭ রানে ১ উইকেট নেন।

১০৪ রানের টার্গেটে শুরুটা ভালো  হয়নি বাংলাদেশের। ২১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আকতার। প্রত্যাশা ৭ ও সুমাইয়া ১০ রান করেন।

এরপর ছোট-ছোট ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন দলের মিডল-অর্ডার ব্যাটাররা। দিলারা আকতার ১৭, স্বর্ণা আকতার ২২, দিশা ১০ রান করে আউট হন।

রাবেয়া খান ১৮ ও মিষ্টি সাহা ১৪ রানে অপরাজিত থেকে ১৫ বল বাকী থাকতেই দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন দিশা।
আগামী ২১ জানুয়ারি সুপার সিক্স পর্ব শুরু হবে।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন